আইনশিক্ষার জগতে একটি নতুন দিগন্ত উন্মোচন করার লক্ষ্য নিয়ে আইনের উন্মুক্ত পাঠশালা আত্মপ্রকাশ করে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো আইনজীবী, শিক্ষার্থী এবং আগ্রহী পাঠকদের জন্য সহজবোধ্য ও কার্যকরী আইনবিষয়ক তথ্য সরবরাহ করা। আমরা বিশ্বাস করি, আইন শুধু আদালতের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উন্মুক্তভাবে আইন শিক্ষার প্রসার যাতে আইনজীবী ও আইন শিক্ষার্থীগণের পাশাপাশি দেশের প্রত্যেক নাগরিক সহজেই আইনের পাঠ গ্রহণ করে নিজেকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন।
আইনের উন্মুক্ত পাঠশালা ॥ আইন চর্চার মুক্ত আকাশ
ল্যাটিন একটি প্রবাদ আছে, ignorantia juris non excusat, অর্থাৎ আইন না জানার অজুহাতে কেউ আইনের প্রযোজ্যতা থেকে রেহাই পায় না।
আইনকে বলা হয় Bare Act, অর্থাৎ উন্মুক্ত আইন। আইন শিক্ষিত, অশিক্ষিত, ধনী-গরীব নির্বিশেষে সবার জন্যই উন্মুক্ত, এবং ধরেই নেয়া হয় যে, দেশের প্রত্যেক নাগরিক আইন সম্পর্কে সমানভাবে অবগত।
School শব্দের অর্থ যেমন পাঠশালা তেমনি মতবাদও বটে। এই দৃষ্টিকোণ থেকে Open School of Laws-এর সরল অনুবাদ হলো, ‘আইনের উন্মুক্ত পাঠশালা‘। তাৎপর্যগত দিক থেকে এর অর্থ ‘আইনের মুক্ত মতবাদ’ও হতে পারে।
প্রচলিত পাঠশালায় পুঁথিগত বিদ্যা অর্জনের মাধ্যমে গাদা গাদা সনদ নেয়া যেতে পারে, তবে মুক্ত জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে ছুটতে হয় মুক্ত পৃথিবীর পানে। এ কারণে বলা হয়ে থাকে যে, ’পৃথিবী এক উন্মুক্ত পাঠশালা’। উন্মুক্ত শব্দটি অসীমের সঙ্গে সম্পর্কিত, যা নির্দেশ করে যে আমাদের ওয়েবসাইটটি মুক্ত আকাশের মতো, যেখানে আইন শিক্ষার প্রসার এবং মতামত প্রকাশের সীমানাহীন পরিসর এবং সুযোগ রয়েছে।
আইন উন্মুক্ত এবং নাগরিকদের জন্য সুস্পষ্ট হওয়ায়, আইন শিক্ষাও হওয়া উচিত উন্মুক্ত—পেশা, শ্রেণি কিংবা সামাজিক অবস্থান নির্বিশেষে সবার জন্য সহজবোধ্য। যেহেতু প্রতিটি আইন তার সুফল ও কুফল নিয়ে দেশের প্রতিটি নাগরিকের জীবনে প্রভাব ফেলে, তাই আইন নিয়ে আলোচনা ও সমালোচনাও হওয়া উচিত সম্পূর্ণ উন্মুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য।
কৌঁসুলির কলাকৌশল ॥ ড্রাফটিং থেকে ট্রায়াল: আইন যুদ্ধের প্রস্তুতিপাঠ
কৌঁসুলির কলাকৌশল বাংলাদেশের আইনজীবীদের জন্য একটি অপরিহার্য প্ল্যাটফর্ম, যা ড্রাফটিং, কনভিয়েন্সিং এবং ট্রায়াল প্রস্তুতির দক্ষতা উন্নয়নের পথিকৃৎ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য সনদপ্রাপ্ত এবং শিক্ষানবিশসহ সকল আইনজীবীকে আইনি যুদ্ধের প্রতিটি পর্যায়ে প্রস্তুত এবং আত্মবিশ্বাসী করে তোলা।
আমাদের ওয়েবসাইট “কৌঁসুলির কলাকৌশল” বর্তমানে নির্মাণাধীন রয়েছে। খুব শিগগিরই এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মত-প্রতিমত ॥ আইন আকাশে, ডানা মেলে মুক্তির পথে
“আইনজ্ঞের কণ্ঠস্বর” ক্যাটাগরিটি পরিবর্তন করে আমরা এখন “মত-প্রতিমত” নামক একটি সাব-ওয়েবসাইট চালু করেছি। এটি আইন সম্পর্কে আপনার মৌলিক গবেষণা, পর্যালোচনা ও মতামত প্রকাশের সবচেয়ে উপযুক্ত স্থান। এখানে আইন বিষয়ক বিশ্লেষণ, গবেষণা, পর্যালোচনা, ও মতামত প্রকাশিত হয়। এটি একটি মুক্তমঞ্চ, যেখানে আইনজ্ঞগণ আইনি বিষয়গুলো নিয়ে তাদের মতামত প্রকাশ করে সমাজে আইনি সচেতনতা সৃষ্টি করতে সহায়তা করেন।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
আইনের উন্মুক্ত পাঠশালা মূলত আইনের জ্ঞান অর্জনের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের আইনের পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশের আইন শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখা। আমাদের মূল উদ্দেশ্যগুলো হল:
– জটিল আইনি বিষয়গুলো সহজ ও সুস্পষ্ট ভাষায় ব্যাখ্যা করা;
– আইনজীবী ও আইনজ্ঞদের জন্য গভীরতর আইনি বিশ্লেষণ ও গবেষণা উপস্থাপন;
– আইন শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতি, পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা;
– সাধারণ জনগণের জন্য সচেতনতা বৃদ্ধি, নাগরিক অধিকার, আইনগত দায়বদ্ধতা ও আইনগত পদক্ষেপ সম্পর্কে সচেতন করা।
পরীক্ষার প্রস্তুতির টুলকিট ॥ বিজেএস, বার কাউন্সিল, এলএলবি, এলএলএম
– বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা: সহকারী জজ নিয়োগের জন্য।
– বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা: আইনজীবী নিবন্ধনের জন্য।
– এলএলবি ও এলএলএম পরীক্ষা: আইন শিক্ষার্থীদের জন্য।
আমরা আইনের জ্ঞান প্রসার ও সাধারণ মানুষের আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। আপনার যেকোনো মতামত বা পরামর্শ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।
আমাদের ওয়েবসাইট নিয়মিত পরিদর্শন করুন এবং আইন সম্পর্কে জানুন আরও বিস্তারিত!
উপদেষ্টা সম্পাদক
অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস
লেখক, গবেষক ও আইনজ্ঞ
প্রকাশক ও সম্পাদক
অ্যাভোকেট মিফতাহুর রহমান
প্রধান কার্যালয়
২৩, ২৩/১ কোর্ট হাউজ স্ট্রিট (ষষ্ঠ তলা), রুম নং-১৬
কোতোয়ালি, ঢাকা-১১০০
যোগাযোগ
+৮৮০১৭৭৭৬৫৭৬০৬
info@openschooloflaws.com
