মানসিক অক্ষম ব্যক্তি কর্তৃক মোকদ্দমা

Unsound mind শব্দগুচ্ছের হুবহু বা নিকটবর্তী কোনো বাংলা প্রতিশব্দ নেই। Sound mind দ্বারা মনের স্বাভাবিক ও নির্বিঘ্ন অবস্থাকে বোঝানো হয়। Unsound mind বলতে এমন মানসিক অবস্থাকে বোঝায়, যেখানে স্বাভাবিক ও নির্বিঘ্ন মানসিক ভারসাম্য বিদ্যমান নেই। দেওয়ানি কার্যবিধিতে unsound mind-এর অর্থ ‘মানসিক অক্ষমতা’।

পড়ুন...

নিঃস্ব ব্যক্তি কর্তৃক মোকদ্দমা

অনেকেই নিঃস্ব ও দেউলিয়া শব্দ দুটি প্রতিশব্দ মনে করে ভুল করেন। প্রকৃতপক্ষে, নিঃস্ব ব্যক্তি ও দেউলিয়া ব্যক্তি একই নয়। নিঃস্ব ব্যক্তির ধারণা দেওয়ানি কার্যবিধির সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, দেউলিয়া ব্যক্তির জন্য আলাদা আইন দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭ প্রচলিত আছে।

পড়ুন...

নাবালকের পক্ষে বা বিপক্ষে মোকদ্দমা

সাধারণভাবে নিকটবর্তী বন্ধু হওয়ার জন্য আলাদা কোনো আবেদন করার প্রয়োজন হয় না। দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর আদেশ ৬, বিধি ১(ঘ) অনুযায়ী, যদি বাদী বা বিবাদী নাবালক বা মানসিকভাবে ভারসাম্যহীন হয়, মোকদ্দমার আরজিতে তা উল্লেখ করে একটি বিবৃতি দিতে হবে।

পড়ুন...

আন্তঃবিবাদী মোকদ্দমা ও আইনি প্রক্রিয়া

সাধারণ নিয়ম হলো, মোকদ্দমার স্বার্থ নিয়ে বাদী ও বিবাদীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে স্বার্থবিহীন মোকদ্দমায় বাদীর কোনো স্বার্থ থাকে না, বরং মোকদ্দমার স্বার্থ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয় বিবাদীদের মধ্যে।

পড়ুন...

প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা ও আইনি প্রক্রিয়া

সাধারণ নিয়ম হলো, একই বিষয়বস্তুতে যতজন ব্যক্তির একই স্বার্থ আছে তাদের সবাইকে মোকদ্দমার পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে হয়। তবে, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমায় বহু সংখ্যক বাদী বা বিবাদীর পক্ষে যে কোনো এক বা একাধিক ব্যক্তি মোকদ্দমা পক্ষভুক্ত হন।

পড়ুন...

যৌথ বাদী ও যৌথ বিবাদীর মোকদ্দমা

সাধারণ নিয়ম হল, একই বিষয়বস্তুতে যতজন ব্যক্তির একই স্বার্থ থাকবে, তাদের সবাইকে মোকদ্দমার পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে হয়। মোকদ্দমার বিষয়বস্তু বা স্বার্থ ভিন্ন হলে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন মোকদ্দমা দায়ের করতে হবে। তবে, যৌথ বাদীর মোকদ্দমার ক্ষেত্রে বিষয়বস্তু বা স্বার্থ আলাদা আলাদা হলেও, একাধিক ব্যক্তি একত্রিত হয়ে একটি মোকদ্দমা দায়ের করতে পারেন।

পড়ুন...

মোকদ্দমার পক্ষসমূহ: বাদী ও বিবাদী

যে ব্যক্তি সম্পত্তি বা পদের অধিকার দাবি করে আদালতে মোকদ্দমা করে, তাকে বলা হয় বাদী।
যে ব্যক্তির কাছ থেকে বাদী অধিকারটি আদায় করতে চান, তিনি বিবাদী।

পড়ুন...
×
পরামর্শ প্রয়োজন? এখানে চাপুন!